ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রেল চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুুপুর সাড়ে ১২টার দিকে স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী৷


দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকবার দীর্ঘ অপেক্ষার অবসান হলো পদ্মা সেতু হয়ে রেল চলাচলে। দক্ষিণের পথে নতুন রেলপথটি ঢাকার গেন্ডারিয়া, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুর-ফরিদপুর মিলেছে।


আগামী বছর এ রেলপথের বাকি অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।


ads
ads
ads

Our Facebook Page

↑